২০টি ভ্যালুয়ার তালিকাভুক্ত করবে এসইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও ২০টি প্রতিষ্ঠানকে ভ্যালুয়ার বা মূল্যায়ণকারী হিসেবে তালিকাভুক্ত করবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল মঙ্গলবার এসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসি সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষে সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর সম্পদ এবং দায়ের পূনর্মূল্যায়নের জন্য ভ্যালুয়ার নিয়োগ প্রসঙ্গে একটি নীতিমালা প্রণয়ন করে। নীতিমালায় বর্ণিত শর্তাবলী পরিপালনকারী ভ্যালুয়ারদের আবেদন বিবেচনা করে কমিশন এর আগে ১২ জনের একটি তালিকা প্রণয়ন করে।অর্থমন্ত্রণালয়ের ওই নীতিমালার শর্ত পরিপালন করায় এই তালিকায় অতিরিক্ত আরও ২০টি প্রতিষ্ঠানকে ভ্যালুয়ার হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে গতকাল এসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়।