২০০ কোটি টাকার বন্ড ছাড়বে ট্রাস্ট ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০০ কোটি টাকার আন-সিকিউরড সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২৫০ কোটি টাকার বন্ড ছাড়ার ঘোষণা দেওয়া হয়।আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।