২০০০ নতুন মৌচাষি তৈরি করবে বিসিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দুই হাজার নতুন মৌচাষি তৈরি করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা (বিসিক)। এ জন্য সংস্থাটি নয় কোটি ৩৬ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

বিসিকের ‘আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত মধুমেলা-২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী এই মেলা কাল বৃহস্পতিবার শেষ হবে। বিজ্ঞপ্তি।