২০১১ সালে গ্রিসের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিসের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১১ সালে আগের হিসাবের তুলনায় তিন শতাংশ কমে যেতে পারে। দেশটির অর্থমন্ত্রী জর্জ পাপাকনসটেনটাইনো গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। খবর বিবিসি অনলাইনের।পাপাকনসটেনটাইনো বলেন, ২০১০ সালে গ্রিসের অর্থনীতি চার শতাংশ বৃদ্ধি পাবে। কিন্তু ২০১১ সাল নাগাদ প্রবৃদ্ধি কমে দুই দশমিক পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ হবে।এদিকে গ্রিস সরকারের খসড়া বাজেটেও অর্থনৈতিক প্রবৃদ্ধির সংকোচন দুই দশমিক ছয় শতাংশ পূর্বানুমিত হয়েছে।অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, গ্রিস সরকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ‘বেল-আউট’ হিসাবে যে এক হাজার ৫২০ কোটি ডলার ঋণ নিয়েছে, তা পরিশোধে সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না।