২০১১ সালে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে কম হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। তারা বলেছে, আগামী বছর প্রাক্কলিত প্রবৃদ্ধি চার দশমিক তিন শতাংশ না হয়ে তা চার দশমিক দুইয়ের আশপাশে থাকবে।এর পাশাপাশি আইএমএফ এও বলেছে, প্রবৃদ্ধি কম হওয়ার আশঙ্কায় পৃথিবীর বিভিন্ন দেশের সরকারগুলো যদি ঋণের প্রবাহ কমানোর চেষ্টা করে এবং একই সঙ্গে অভ্যন্তরীণ খরচ কমিয়ে দেয়, তাহলেও বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে।গত মঙ্গলবার আইএমএফের পক্ষ থেকে বলা হয়, অর্থনৈতিক ঘাটতি পূরণের সঙ্গে বিশ্বের অর্থনৈতিক পদ্ধতির সম্পর্ক খুবই দুর্বল। ক্রমশ অর্থনৈতিক পদ্ধতির উন্নয়ন হলেও ভবিষ্যতে এ সম্পর্ক উন্নততর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।—বিবিসি অনলাইন