২০১১ সালের শুরুতে তামার দাম সর্বোচ্চে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের পুরো সময়ই তামার বাজার ছিল উত্তপ্ত। এক বছরে তামার দাম বেড়েছে ৩০ শতাংশ, যার অর্ধেকই বেড়েছে গত মাসে।২০১১ সালের শুরুতে তামার দাম বিগত সময়ের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে প্রতি মেট্রিক টন তামা ৯,৬৩১.৭৫ ডলারে বিক্রি হয়। এটাই ছিল গত বছরে তামার সর্বোচ্চ দাম।ব্যবসায়ীরা ধারণা করছেন, এ বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বে তামার উৎপাদন কমে যেতে পারে। ফলে তামার দাম দ্রুত আরও বেড়ে যেতে পারে বলে তাঁরা ধারণা করছেন। বিবিসি অনলাইন।