২০১১-১২ অর্থবছরের বাজেট কাঠামো
খাত ২০১১-১২ (প্রস্তাবিত বাজেট) কোটি টাকায় জিডিপির শতকরা হাররাজস্ব আয় ১,১৮,৩৮৫ ১৩.২এনবিআর কর রাজস্ব ৯১,৮৭০ ১০.২এনবিআর-বহির্ভূত কর রাজস্ব ৩,৯১৫ ০.৪করবহির্ভূত রাজস্ব ২২,৬০০ ২.৫সরকারি ব্যয় ১,৬৩,৫৮৯ ১৮.২অনুন্নয়ন ব্যয়সহ অন্যান্য ব্যয় ১,১৭,৫৮৯ ১৩.১বার্ষিক উন্নয়ন কর্মসূচি ৪৬,০০০ ৫.১বাজেট ঘাটতি ৪৫,২০৪ ৫.০ঘাটতি অর্থায়ন:অভ্যন্তরীণ উৎস ২৭,২০৮ ৩.০বৈদেশিক উৎস ১৭,৯৯৬ ২.০রাজস্ব আয় প্রাক্কলন ২০১১-১২ অর্থবছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮৫ কোটি টাকা, যা জিডিপির ১৩.২ শতাংশ।# এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে ৯১ হাজার ৮৭০ কোটি টাকার কর রাজস্ব প্রাক্কলন করা হয়েছে (জিডিপির ১০.২ শতাংশ)।# এনবিআর-বহির্ভূত সূত্র থেকে কর রাজস্ব প্রাক্কলন করা হয়েছে ৩ হাজার ৯১৫ কোটি টাকা (জিডিপির ০.৪ শতাংশ)।করবহির্ভূত খাত থেকে রাজস্ব আহরিত হবে ২২ হাজার ৬০০ কোটি টাকা (জিডিপির ২.৫ শতাংশ)।ব্যয় প্রাক্কলন ২০১১-১২ অর্থবছরে বাজেটের মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা।# এবারের বাজেটে অনুন্নয়নসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৮৯ কোটি টাকা (জিডিপির ১৩.১ শতাংশ)।# বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা (জিডিপির ৫.১ শতাংশ)।বাজেট ঘাটতি সার্বিকভাবে বাজেট ঘাটতি দাঁড়াবে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা, যা জিডিপির ৫.০ শতাংশ।# ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকে ১৭ হাজার ৯৯৬ কোটি টাকা (জিডিপির ২.০ শতাংশ)।# অভ্যন্তরীণ সূত্র থেকে ২৭ হাজার ২০৮ কোটি টাকা (জিডিপির ৩.০ শতাংশ) নির্বাহ করা হবে।# অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকব্যবস্থা থেকে সংগৃহীত হবে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা (জিডিপির ২.১ শতাংশ)ব্যাংকবহির্ভূত খাত থেকে নির্বাহ করা হবে ৮ হাজার ২৫১ কোটি টাকা (জিডিপির ০.৯ শতাংশ)।