২০১২ সালেই পূবালী ব্যাংকের সব শাখায় অনলাইন কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক লিমিটেডের সব শাখা ২০১২ সালের মধ্যে অনলাইন কার্যক্রমের আওতায় আনা হবে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী গতকাল বুধবার এক কর্মশালায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘পঞ্চবার্ষিক (২০১২-১৬) কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান সাংসদ হাফিজ আহমদ মজুমদার। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, পরিচালক মনির উদ্দিন আহমদ, শেখ ওয়াহিদুর রহমান, মঞ্জুরুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, এম ফয়জুর রহমান, আহমদ শফি চৌধুরী, ফাহিম আহমদ ফারুক চৌধুরী, রোমান শরীফ ও মোস্তফা শাহরিয়ার আহমদ, বিকল্প পরিচালক মো. কবিরুজ্জামান ইয়াকুব, স্বতন্ত্র পরিচালক খুরশীদ-উল-আলম প্রমুখ।অনুষ্ঠানে জানানো হয়, ২০১৪ সালের মধ্যে সম্প্রসারিত শাখাসহ পূবালী ব্যাংককে একটি আন্তর্জাতিক মানের ব্যাংকে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। বিজ্ঞপ্তি।