২০১৪ সালে বাংলাদেশ থেকে রপ্তানি হবে দায়ুন মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে ২০১৪ সাল নাগাদ বিশ্বের বিভিন্ন দেশে চীনা ‘দায়ুন’ ব্র্যান্ডের মোটরসাইকেল রপ্তানি করা হবে।চীনভিত্তিক মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান দায়ুনের আন্তর্জাতিক বিপণন বিভাগের উপব্যবস্থাপক জেসিকা ইন সম্প্রতি ঢাকার মগবাজারে তাঁর কোম্পানির একটি ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনকালে এ তথ্য জানান।এ সময় দায়ুনের কারিগরি ও মানোন্নয়ন বিভাগের ব্যবস্থাপক ই শুয়াং, বাংলাদেশ এজেন্ট রোডমাস্টার মোটরস লিমিটেডের চেয়ারম্যান এ কে এম নূরুল হক, ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদসহ দায়ুনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেসিকা ইন বলেন, ‘আমরা এখানে মোটরসাইকেল তৈরির উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমাদের বাংলাদেশি সহযোগী প্রতিষ্ঠান রোডমাস্টার মোটরস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা চীনে আমাদের কারখানায় প্রশিক্ষণ গ্রহণ করছেন।’জেসিকা ইন আরও জানান, বাংলাদেশে তাঁদের কারখানার অবকাঠামো উন্নয়নের কাজ জোরালোভাবে এগিয়ে চলছে। সে অনুযায়ী বাংলাদেশে তৈরি দায়ুন মোটরসাইকেল আগামী বছরের মধ্যেই স্থানীয়ভাবে বাজারজাত করতে পারবেন বলে তাঁরা আশা করছেন। বিজ্ঞপ্তি।