প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০১৫ সালের মধ্যে দেড় হাজার কোটি ডলারে উন্নীত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে কানাডা।কানাডীয় অর্থমন্ত্রী জিম ফ্লাহের্টি গত রোববার টরন্টোতে এ কথা বলেছেন। ভারতের ৬৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে ভারতীয় হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে কানাডীয় অর্থমন্ত্রী এ কথা বলেন।জিম ফ্লাহের্টি আরও বলেন, কানাডা ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায়। এ জন্য দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো জরুরি। তিনি আরও জানান, ২০১০ সালে ভারতে কানাডার আরও তিনটি বাণিজ্যিক কার্যালয় (ট্রেড অফিস) খোলা হয়েছে। এই নিয়ে দেশটিতে কানাডার বাণিজ্যিক কার্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০।বর্তমানে (২০০৯-১০) ভারত ও কানাডার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৯ কোটি ডলারে। সূত্র: ইকোনমিক টাইমস।