২০১৬-তে ৪০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ মার্সেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্সেল-এর পরিবেশক সম্মেলনে অতিথিরা। ছবি: সৌজন্য
মার্সেল-এর পরিবেশক সম্মেলনে অতিথিরা। ছবি: সৌজন্য

ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্যের ব্র্যান্ড মার্সেল আগামী বছর ৪০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত শনিবার মার্সেল-এর পরিবেশকদের এক সম্মেলনে এ কথা জানানো হয়। ‘লেটস গো অ্যাহেড টুগেদার (চলো এক সাথে এগিয়ে যাই) ’ এই স্লোগান নিয়ে গাজীপুরের চন্দ্রায় মার্সেলের কারখানা প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৩০০ পরিবেশক অংশ নেন। এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 

সম্মেলন উদ্বোধন করেন আরবি গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী ও ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম। সম্মেলনে সভাপতিত্ব করেন আরবি গ্রুপের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক তাহমিনা আফরোজ, মানবসম্পদ বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, ফরেইন ট্রেড মনিটরিং বিভাগের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার, সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী পরিচালক আশরাফুল আম্বিয়া, মার্সেলের বিপণন বিভাগের দুই প্রধান মোশারফ হোসেন রাজীব এবং শামীম আল মামুন, মার্সেলের পণ্য দূত চিত্রনায়ক আমিন খান প্রমুখ।
এবারের কনফারেন্সে মার্সেল ব্র্যান্ডের পণ্য বিক্রিতে বিশেষ অবদান রাখার জন্য ২০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।