২০১৬-২০১৭ জাতীয় বাজেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরশাদের প্রতি কৃতজ্ঞ অর্থমন্ত্রী
আশির দশকে দুটি বাজেট উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি ১০টি বাজেট উপস্থাপনকে নিজের জন্য গৌরবের বিষয় বলে উল্লেখ করেন। আটটি বাজেট উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
গাড়ি ভাড়ায় কর
কোনো প্রতিষ্ঠান যদি ভাড়া গাড়ি ব্যবহার করে, তাহলেউৎসে কর দিতে হবে। ভাড়া পরিশোধের সময় ৩ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যেসব প্রতিষ্ঠান কর্মীদের আনা-নেওয়ার জন্য গাড়ি ভাড়া করে থাকে তাদের এখন থেকে উৎসে কর দিতে হবে।