প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম বলেছেন, ২০১৭ সালে দেশের প্রযুক্তিপণ্য উৎপাদন খাতে এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে ওয়ালটন। গতকাল সোমবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে আয়োজিত দিনব্যাপী পরিবেশক সম্মেলনে এ কথা বলেন তিনি। সারা দেশ থেকে প্রায় ৮০০ জন পরিবেশক অংশ নেন দিনব্যাপী এই সম্মেলনে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম নূরুল আলম রিজভী। বিশেষ অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, তাহমিনা আফরোজ, রাইসা সিগমা প্রমুখ। বিজ্ঞপ্তি