২০১৭ সালে ব্যাংকে সরকারি ছুটি ২৩ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছর বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংকে ২৩ দিন সরকারি ছুটি থাকবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে সরকারি ছুটির এ তালিকা প্রকাশ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ মোতাবেক বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের সরকারি ছুটির এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সরকারি ছুটির এ তালিকায় দেখা গেছে ২৩ দিন সরকারি ছুটির মধ্যে ৬ দিন শুক্রবার এবং ৪ দিন শনিবার। সাধারণ নিয়মে শুক্র এবং শনিবার সব ব্যাংকের সাপ্তাহিক ছুটি থাকে। চাঁদ দেখা সাপেক্ষে বরাবরের মতো তালিকায় ঈদ উল ফিতর উপলক্ষে ৩ দিন এবং ঈদ উল আজহা উপলক্ষে ৩ দিন ছুটি থাকছে। এ ছাড়া অন্যান্য উৎসবে বা বিশেষ দিনে এক দিন করে ছুটি থাকছে।