২০২০ সালে ভেষজ ওষুধের বাজার হবে ২৫০০ কোটি টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮০ সালে দেশে বছরে ভেষজ ওষুধ বিক্রি হতো এক কোটি টাকার। ২০১০ সালে তা এক হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে ২০২০ সালে দেশে ভেষজ ওষুধের বাজার আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে গত শনিবার ‘প্রাথমিক স্বাস্থ্যসেবায় ঔষধি গাছের ব্যবহার’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়। মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহায়তায় বাংলাদেশ আয়ুর্বেদিক ওষুধ শিল্প সমিতি এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আয়ুর্বেদিক ওষুধ শিল্প সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম মোহাম্মদ শাহজাহান এতে সভাপতিত্ব করেন।