২০২৮ পোশাক কারখানা ভবনের নকশা পরীক্ষা করবে আইইবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএতে জমা পড়া দুই হাজার ২৮টি কারখানা ভবনের স্থাপত্য নকশা পরীক্ষা করবে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)।
আইইবির প্রকৌশলীরা নিজ উদ্যোগে বিজিএমইএকে এই সেবা দেবেন। পরীক্ষা-নিরীক্ষায় যেসব কারখানার নকশায় ত্রুটি পাওয়া যাবে, তা বিজিএমইএকে জানাবে আইইবি। বিজিএমইএ ভবনে গত বৃহস্পতিবার এক সভায় এই সিদ্ধান্ত হয়।
সাভারের রানা প্লাজা ধসের পর বিজিএমইএ এক মাসের মধ্যে পোশাক কারখানার অবকাঠামোগত নকশা ও মাটি পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।