২১ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ঢাকা, চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জের ২১টি প্রতিষ্ঠানকে গতকাল মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এর মধ্যে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার নিউ ঢাকা হোটেল ও খাজা গরীবে নেওয়াজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার কারণে ৪০ হাজার টাকা এবং মেডিসিন হাউসকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রস্তাব করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন মোড়ের আতুরার ডিপো মার্কেটে অভিযান চালিয়ে ১১টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সদর থানার পুরান বাজার ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।