২২ এপ্রিল পূবালী ব্যাংকের এজিএম ও ইজিএম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আগামী ২২ এপ্রিল প্রতিষ্ঠানটির ২৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ধার্য করেছে। একইদিনে পূবালী ব্যাংকের ষষ্ঠ ইজিএমও অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক-সিডিএমে আগামী ২২ এপ্রিল সকাল ১১টায় পূবালী ব্যাংক লিমিটেডের ইজিএম এবং একই স্থানে সকাল সাড়ে ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে।