২২ নর্ডিক প্রতিষ্ঠানের প্রতিনিধি বাংলাদেশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় এসেছেন ২২টি নর্ডিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাঁদের উদ্দেশ্য, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বাংলাদেশে কীভাবে আরও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব, তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়।
ডেনমার্ক ও সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে ব্যবসায়িক গ্রুপ নর্ডিক গ্রিনগ্রোথ ডেলিগেশনে অংশ নিয়ে এই প্রতিনিধিরা এসেছেন। নিজেদের দেশে পরিবেশবান্ধব বা সবুজ ব্যবসা পরিচালনার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে ব্যবহারের কৌশল নিয়ে গত মঙ্গলবার একটি হোটেলে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ। নর্ডিক প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। বিজ্ঞপ্তি৷