২২ মার্চ থেকে ঢাকায় তিন দিনের মোটর শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে অটোমোবাইল শিল্পের জন্য আদর্শ ব্যবসাক্ষেত্র তৈরির লক্ষ্য নিয়ে ২২ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ঢাকা মোটর শো-২০১২।সপ্তমবারের মতো এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেমস গ্লোবাল ইউএসএ এবং সেমস বাংলাদেশ। এটি চলবে ২৪ মার্চ পর্যন্ত।রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গতকাল এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেমস ইউএসএর প্রেসিডেন্ট ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম, সেমস বাংলাদেশের মহাব্যবস্থাপক (বিপণন ও পরিচালন) আহবাব এ সোবহান, রহিমআফরোজের মহাব্যবস্থাপক কাজী জাভেদ ইসলাম প্রমুখ।