২২ মাস পর জাপানে পণ্যবাণিজ্যে ঘাটতি
জানুয়ারি মাসে জাপানে পণ্যবাণিজ্যে ঘাটতি দেখা দিয়েছে। ঘাটতির পরিমাণ ৫৭০ কোটি ডলার।এর ফলে ২২ মাস পর জাপানে বাণিজ্য ঘাটতি দেখা দিল। আর ঘাটতির এই উপাত্ত বিস্ময়ও সৃষ্টি করেছে।অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা যায়, এ বছর জানুয়ারি মাসে জাপানের পণ্য রপ্তানি আয় মাত্র ১ দশমিক ৪০ শতাংশ বেড়েছে, যেখানে রপ্তানি বৃদ্ধির প্রত্যাশিত হার ছিল সাত শতাংশ।ইয়েনের দর শক্তিশালী হয়ে ওঠায় জাপানের রপ্তানি আয় অতটা জোরদার হতে পারছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।তবে তাঁরা এও বলছেন, এশিয়ায় জাপানের রপ্তানি কমে যাওয়াতেই বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। অর্থাৎ রপ্তানি আয়ের তুলনায় আমদানিব্যয় বেশি হয়ে গেছে।বিশেষ করে চীনে জাপানের রপ্তানি বৃদ্ধির হার ব্যাপকভাবে কমে গেছে। ডিসেম্বর মাসে যেখানে এই বৃদ্ধির হার ছিল ২০ দশমিক ১০ শতাংশ, সেখানে জানুয়ারি মাসে তা নেমে এসেছে মাত্র এক শতাংশে। আর চীনে মূল্যস্ফীতিজনিত চাপ বেড়ে যাওয়ায় সে দেশের সরকার ঋণ সরবরাহ কমিয়ে চাহিদা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। চাহিদা কমে যাওয়ায় জাপান থেকে আমদানিও কমে গেছে। সূত্র: বিবিসি।