২২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বার্জার পেইন্টস বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ২২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বার্জার পেইন্টস বাংলাদেশের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩০ মার্চ।

এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে বার্জার পেইন্টসের মুনাফা এবং শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের করপরবর্তী মুনাফা হয়েছে ৮৬ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১১ কোটি টাকা বেশি। অন্যদিকে ইপিএস হয়েছে ৩৭ টাকা ১৩ পয়সা, যা ২০১২ সালের একই সময়ের চেয়ে চার টাকা ৬৭ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা ও ইপিএস হয়েছিল যথাক্রমে ৭৫ কোটি টাকা ও ৩২ টাকা ৪৬ পয়সা।