২৩-২৫ মে ঢাকায় হবে মালয়েশিয়ার পণ্যের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৩ মে ঢাকায় শুরু হচ্ছে মালয়েশিয়ার পণ্যের একক মেলা। চলবে ২৫ মে পর্যন্ত। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এ মেলার আয়োজন করছে। সহযোগিতা করছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, এ দেশে মালয়েশিয়ার দূতাবাস, মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন এবং মালয়েশিয়া সাউথ-সাউথ অ্যাসোসিয়েশন।রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান বিএমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নুরুল ইসলাম। মেলায় মালয়েশিয়ার ৪০টি শিল্পপ্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। মেলায় টাইটেল স্পন্সর রবি আজিয়াটা বাংলাদেশ।সংবাদ সম্মেলনে এ দেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ ই নরলিন, বিএমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, রবি আজিয়াটার প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।