২৩০ জনকে সেবা দিল সিমেক্স সিমেন্টের মেডিকেল ক্যাম্প

নারায়ণগঞ্জে ২৩০ জন স্থানীয় বাসিন্দাকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সিমেক্স সিমেন্ট বাংলাদেশ। স্থানীয় জনপদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জে সিমেক্স সিমেন্ট কারখানা সংলগ্ন সোনাকান্দা আইডিয়াল গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে স্থাপন করা ক্যাম্প থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত ২৩০ জন মানুষ চিকিৎসা গ্রহণ করেন।
সকালে সিমেক্স সিমেন্ট এর ওপর একটি ভিডিওচিত্রের মাধ্যমে এ আয়োজনের শুরু হয়। এ সময় সিমেক্স সিমেন্ট এর কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহম্মদ হোসেইন এবং স্কুল ব্যবস্থাপনা কমিটির প্রেসিডেন্ট শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এর পর সিমেক্স সিমেন্ট এর চিকিৎসক কাজী জহিরুল ইসলাম সাধারণ স্বাস্থ্য জ্ঞান ও পরিচ্ছন্নতার ওপর বক্তব্য দেন। এ ছাড়া ও তিনি সাধারণ রোগ এর প্রতিকার মূলক বিভিন্ন টিপস প্রদান করেন তিনি।
উল্লেখ্য, গত তিন বছর ধরে সিমেক্স সিমেন্টের এই স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগটি পরিচালিত হচ্ছে।