পবিত্র ঈদুল আজহার আগে সাপ্তাহিক ছুটির দিন ২৬ অক্টোবর এবং দুর্গাপূজার দশমীর ছুটির দিন ২৪ অক্টোবর চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর, বেনাপোলসহ সব স্থলবন্দর খোলা রাখার দাবি জানিয়েছে রপ্তানিকারকদের সমিতি ইএবি।ওই দিনগুলোকে সব ব্যাংকের বৈদেশিক বিনিময়সংক্রান্ত (এডি) শাখাসহ বন্দরের সব ব্যাংকের শাখাগুলো খোলা রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় গতকাল রোববার চিঠি দিয়ে এসব দাবি জানায় ইএবি।নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে গতকাল পাঠানো ইএবির চিঠিতে ঈদের আগের ২৪ এবং ২৬ অক্টোবর চট্টগ্রাম, মংলা, বেনাপোলসহ সব বন্দর খোলা রাখার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয় চিঠিতে।অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো অপর এক চিঠিতে ইএবি বলেছে, ২৫ অক্টোবর ঈদের আগে শেষ কার্যদিবস। ঈদের ছুটির আগে দুই দিন ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকলে আমদানি-রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হবে। তাই ২৪ ও ২৬ অক্টোবর ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ করেছে ইএবি।