২৪ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল অঙ্কের অর্থ জালিয়াতির অভিযোগে ২৪ বছরের সাজা হয়েছে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান পেরেগ্রিন ফিনানশিয়াল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রাসেল ওয়াসেনডরফ সিনিয়রের। ২৪ হাজার গ্রাহকের প্রায় ১০ কোটি মার্কিন ডলার বিভিন্ন কৌশলে তিনি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছিল।৬৪ বছর বয়সী রাসেল ওয়াসেনডরফ সিনিয়র ২০ বছর ধরে এই জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন মামলার একজন কৌঁসুলি। তিনি বলেন, বিরাট ব্যবসায়ী হিসেবে ওয়েনসডরফ সুনাম কুড়িয়েছিলেন। জালিয়াতির ব্যাপারটি তাঁকে খলনায়কে পরিণত করেছে। বিশ্ববিদ্যালয়, হাসপাতাল-উদ্যোক্তা হিসেবে ওয়াসেনডরফের বিনিয়োগ আছে বিভিন্ন ক্ষেত্রে।আদালতে ওয়াসেনডরফ জালিয়াতির ব্যাপারটি স্বীকার করেছেন। ই-মেইল জালিয়াতি, তহবিল তসরুপ ছাড়াও ওয়েনসডরফ দুটি নিয়ন্ত্রক সংস্থাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অপরাধ স্বীকার করেন।গত জুলাই মাসে ওয়াসেনডরফ আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন। ওই সময় একটি চিরকুটে তিনি এই অর্থ জালিয়াতির কথা স্বীকার করেছিলেন।পেরেগ্রিন অবশ্য তার গ্রাহকদের পাওনা ফিরিয়ে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে। প্রায় ২৪ হাজার গ্রাহককে অর্থ ফিরিয়ে দিতে ওয়াসেনডরফের একটি ব্যক্তিগত করপোরেট জেট বিমান ও একটি প্রকাশনা সংস্থা বিক্রি করে দেওয়া হয়েছে। এ ছাড়া একটি রেস্তোরাঁ ও পেরেগ্রিনের করপোরেট কার্যালয়ে রক্ষিত প্রায় চার হাজার বোতল মদের একটি সংগ্রহশালা বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই সংগ্রহশালাটির দামই উঠেছে প্রায় দুই কোটি ডলার। বিবিসি অনলাইন।