২৪ সেপ্টেম্বর কাস্টমস স্টেশন সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঈদ উল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকলেও কাস্টমস স্টেশন সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা থাকবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভূঁইয়ার সই করা এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, তৈরি পোশাক শিল্পের আমদানি ও রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি ও কমলাপুর ঢাকা শুল্ক স্টেশনগুলো সংশ্লিষ্ট তফসিল ব্যাংকের শাখা খোলা থাকবে। ওই দিন অফিসের কাজে যোগদানকারীরা সম্মানজনক ও যুক্তিসংগত ভাতা পাবেন। এ ছাড়া ওই দিন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।