২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ফার্মাএইডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডস তাদের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাত্ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে আড়াই টাকা লভ্যাংশ দেবে। আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, ফার্মা এইডসের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে। আগামী ৬ ডিসেম্বর প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২২ অক্টোবর।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫.০৬ টাকা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ২৬.৩০ টাকা এবং প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্ল ১.২৫ টাকা।