২৫,৫০০ কোটি টাকা ঋণ দেবে আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৬-১৭ অর্থবছরে ২৫ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দেবে বেসরকারি সংস্থা আশা। গতকাল সোমবার সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪ জুন আশার ৩৭তম বার্ষিক সাধারণ সভায় ৭৫ লাখ সদস্যকে এ ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। আশার চেয়ারপারসন তাহরুন্নেসা আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলতি অর্থবছরের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী। বলা হয়, আগামী অর্থবছরের আয় থেকে ৪৬ কোটি টাকা প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ, স্যানিটেশন, ফিজিওথেরাপি ও কৃষি-সহায়ক কার্যক্রমে খরচ করা হবে।
বিজ্ঞপ্তি