প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূলধন বৃদ্ধি করতে ২৫০ কোটি টাকার ‘মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড’ ছাড়ার ঘোষণা দিয়েছে এক্সিম ব্যাংক। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বিক্রি করা হবে। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনমোদনপ্রাপ্তির পরই বন্ড ছাড়ার এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সংগৃহীত টাকায় মূলধন চাহিদা মেটানো হবে। ছয় মাসের ব্যাংক সুদের হারের সঙ্গে অতিরিক্ত আড়াই শতাংশ যোগ করে এই বন্ডের সুদ হার নির্ধারণের ঘোষণা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আইনি বাধ্যবাধকতা পূরণে বন্ড ছাড়ার এই ঘোষণা শেয়ারবাজার কর্তৃপক্ষকে জানানো হয়। গত রোববার তা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক