২৫০ কোটি টাকার বন্ড ছাড়ার বিষয়ে এমটিবি ও আইসিবির চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাসেল-২ চুক্তি অনুযায়ী মূলধন শক্তিশালী করার অংশ হিসেবে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ২৫০ কোটি টাকা দামের সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে। এ বিষয়ে সম্প্রতি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সঙ্গে ট্রাস্ট চুক্তি সই করেছে এমটিবি।এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান ও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা মীর সাজেদ-উল-বাশার, সিটিব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবরার এ আনোয়ার ও হেড অব ইনস্টিটিউশনস তৌফিক আলী উপস্থিত ছিলেন।আনিস এ খান বলেন, ক্রমবর্ধমান ব্যবসার উৎকর্ষসাধন ও নিয়ন্ত্রক সংস্থার শর্ত পরিপালনে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ব্যাসেল-২ চুক্তি অনুযায়ী ন্যূনতম প্রয়োজনের চেয়েও বেশি পরিমাণে মূলধন সংরক্ষণ করতে চায়।মো. ফায়েকুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পৃষ্ঠপোষকতায় দেশের আর্থিক বাজারে নতুন নতুন আর্থিক হাতিয়ারের আগমন ঘটছে, যা দেশের আর্থিক বাজারকে উন্নতির দিকে নিয়ে যাবে। বিজ্ঞপ্তি।