২৫০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে আইএফসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আইএফসি ব্যবসা পরিচালনায় সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের দুই হাজার ৫০০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। আগামী তিন বছরে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়ে উন্নতি ও পরিচালনার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে আইএফসির বিজনেস এজটিএম ইনিশিয়েটিভ প্রকল্প। যেটির আওতায় স্থানীয় চাহিদার ভিত্তিতে উন্নতমানের প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কর্মদক্ষতা বাড়ানো হবে।এ লক্ষ্যে আইএফসি বা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন সম্প্রতি ঢাকায় প্রশিক্ষকদের জন্য দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। যাতে পরবর্তী সময়ে এসব প্রশিক্ষকেরাই সারা দেশে উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে পারেন।এ অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল ইসলাম বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করছেন। একই সঙ্গে তাঁরা প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। তিনি আরও বলেন, বিজনেস এজটিএম প্রকল্পের মাধ্যমে আইএফসির বাংলাদেশে বেসরকারি খাতের প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি আরেকবার প্রমাণিত হলো।উন্ডমিল এডুকেশন সার্ভিসেস লিমিটেড ও সেবা লিমিটেড যৌথভাবে আইএফসির বিজনেস এজটিএম কর্মসূচি বাস্তবায়ন করবে। বিজ্ঞপ্তি।