২৬ ডিসেম্বর শুরু এসএমই মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের উদ্দেশ্য নিয়ে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে এসএমই মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে পাঁচ দিনের এ মেলা। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
এসএমই ফাউন্ডেশন মেলাটির আয়োজন করছে। মেলায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে হবে ১২ ডিসেম্বরের মধ্যে। মেলার সব তথ্য এসএমই ফাউন্ডেশনের কার্যালয় এবং এই ওয়েবসাইটে (fair.smef.org.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।