২৬ পাটকলের আধুনিকায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) পরিচালিত ২৬টি পাটকল বিএমআরই বা আধুনিকায়নের জন্য ঋণ দেবে চীন সরকার। খবর তথ্যবিবরণীর।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিএমআরই করার আগে বিজেএমসির পাটকলগুলো চীনের অনুদানে জরিপ করা হবে। এরপর বিএমআরই ও প্রযুক্তি সহায়তার জন্য দেশটির সরকার দেড় শতাংশ সুদে ঋণ দেবে, যা ২০ বছরে পরিশোধ করতে হবে।
সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ ও চীন সরকারের পক্ষে চায়না টেক্সমাটেক কোম্পানির প্রেসিডেন্ট জিং চেন সই করেন।