২৬ সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসা স্থগিত: এসইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি মালিকানাধীন ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার যথাসময়ে ছাড়ার বিষয়টি স্থগিত করা হয়েছে। আজ সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।সাইফুর রহমান জানিয়েছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বিষয়টি আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রসঙ্গত, অর্থমন্ত্রী এ মাস থেকেই সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে ছাড়ার কথা বলেছিলেন। গত ৬ ডিসেম্বর তিনি বলেন, সরকারি ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার ব্যাপারে আবারও একটি সভা করে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ার ছাড়তে না পারলে ওসব প্রতিষ্ঠানের সদস্যদের পদত্যাগ করতে হবে। দীর্ঘদিন তাঁরা পুঁজিবাজারে শেয়ার ছাড়তে পারেননি। সুতরাং তাঁদের বাজারে আসতেই হবে।