২৭৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে রেকিট বেনকাইজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকাইজার বিডি লিমিটেড বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে এই লভ্যাংশ দেবে প্রতিষ্ঠানটি। গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত কোম্পানির কার্যক্রম এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত সংরক্ষিত আয়ের (রিটেইন আরনিং) ওপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
রেকিট বেনকাইজার আরও জানিয়েছে, গত ৩১ মে পর্যন্ত তাদের কর-পরবর্তী মুনাফা হয়েছে সাত কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা। একই সময়ে ইপিএস হয়েছে ১৫ টাকা ২৩ পয়সা।