২৮ মার্চ রবির জন্মদিন উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন অপারেটর রবির এক বছর পূর্ণ হবে ২৮ মার্চ। এক বছর আগে এই দিনে মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির নাম একটেল থেকে বদলে রবি করা হয়।দিনটি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, চট্টগ্রামের ডিসি হিল, সিলেটে সুরমা নদীর তীর ও বরিশালের শিশুপার্কে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।ঢাকার গুলশানের একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু এসব তথ্য জানান।এ সময় রবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ, বিপণন বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সানিয়া মাহমুদ ও কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া রিলেশন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।