২৯ এপ্রিল চার কোম্পানির পর্ষদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি চারটি হলো বে লিংজি অ্যান্ড ইনভেস্টমেন্ট, জেনারেশন নেক্সট ফ্যাশন, আজিজ পাইপস ও ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী এই কোম্পানিগুলোর পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
প্রকাশিত সংবাদ অনুযায়ী বে লিজিংয়ের পরিচালনা পর্ষদের সভা ২৯ এপ্রিল বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে জেনারেশন নেক্সট ফ্যাশনের পর্ষদ সভা একই দিন বিকেল সাড়ে তিনটায় এবং আজিজ পাইপস ও ইসলামী ইনস্যুরেন্সের পর্ষদ সভা বেলা তিনটায় অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা হতে পারে এই সভায়।