২৯ নভেম্বর ব্যাংক খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়করদাতাদের আয়কর জমা দেওয়ার সুবিধার্থে দেশের সরকারি ও বেসরকারি তফসিলি ব্যাংকের সব বিভাগীয় ও জেলার প্রধান প্রধান শাখাগুলো ২৯ নভেম্বর, ২০১৪ শনিবার খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল এ নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, চালান ও পে-অর্ডারের মাধ্যমে আয়কর গ্রহণ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এসব ব্যাংকের শাখা খোলা রাখতে হবে। আর ২৯ নভেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ওই দিন অফিস কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানজনক যুক্তিসংগত ভাতা প্রদানের জন্যও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পরামর্শ দেওয়া যাচ্ছে। উল্লেখ্য, ৩০ নভেম্বর ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ দিন।