৩ অক্টোবর দুই ঘণ্টা ব্যাংক খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাকশিল্প এলাকায় দুই ঘণ্টার জন্য ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তৈরি পোশাকশিল্প এলাকায় দুই ঘণ্টার জন্য ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার অর্থাৎ ৩ অক্টোবর তৈরি পোশাকশিল্প এলাকায় দুই ঘণ্টার জন্য ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি নির্দেশমতো, আগামী ২ অক্টোবর বৃহস্পতিবারের মধ্যে বিশেষ কারণে কোনো তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান বেতন-মজুরি পরিশোধ করতে না পারলে পরদিন তা পরিশোধের সুযোগ দিতে ব্যাংকগুলোকে এই ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল মঙ্গলবার ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, বিশেষ ব্যবস্থায় ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলের তৈরি পোশাকশিল্প এলাকার সংশ্লিষ্ট শাখাগুলো প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখতে হবে। আর ছুটির দিনে এ শাখাগুলো খোলা রাখার কারণে কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানজনক ও যুক্তিসংগত ভাতা দিতে হবে।