প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটন পণ্য এখন থেকে সর্বোচ্চ ৩০ মাসের কিস্তিতে কেনা যাবে। এর আগে সর্বোচ্চ ২৫ কিস্তি ছিল। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কিস্তির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের প্লাজা ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, অতিরিক্ত পরিচালক কামাল হোসেন, উপপরিচালক মীর গোলাম ফারুক, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক সফিউল্লাহ লিটন ও আল মাহফুজ খান, মানবসম্পদ বিভাগের ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম, সহকারী পরিচালক ওবায়দুল মোর্শেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।