৩০ কোটি ডলার দেবে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পে ৩০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ইআরডির সচিব কাজী শফিকুল আজম ও এডিবির প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জয়তসানা ভার্মা চুক্তিতে সই করেন। শেরেবাংলা নগরের ইআরডির কার্যালয়ে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান হয়। আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশকে দেড় শ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে এডিবির। এই সহযোগিতার প্রথম ঋণ হিসেবে চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথ নির্মাণে ৩০ কোটি ডলার দিচ্ছে এডিবি। এই প্রকল্পের আওতায় ১০২ কিলোমিটার দ্বৈতগেজ রেলপথ তৈরি করা হবে। নিজস্ব প্রতিবেদক