৩০ ডিসেম্বরের মধ্যে ধারণাপত্র চূড়ান্ত করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টক এক্সচেঞ্জের মালিকানা, পরিচালনা ও ব্যবস্থাপনা পৃথক্করণে (ডিমিউচুয়ালাইজেশন) ধারণাপত্র চূড়ান্ত করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসি দেশের দুই স্টক এক্সচেঞ্জকে ৩০ ডিসেম্বরের মধ্যে এ-সংক্রান্ত চূড়ান্ত ধারণাপত্র অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে বলেছে। গতকাল বুধবার এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে অর্থ মন্ত্রণালয় থেকেও এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এ ছাড়া এসইসি গতকাল সংস্থাটির তিনটি বিধি সংশোধনে জনমত চেয়েছে। এগুলো হলো: মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা, ১৯৯৬; স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালা, ২০০০ এবং ক্যাপিটাল ইস্যু রুলস-২০০১।