৩০ নভেম্বরের মধ্যে করপোরেট সংযোগ হালনাগাদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
BTRC
BTRC

মোবাইল ফোন অপারেটরদের করপোরেট গ্রাহকের তথ্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ নভেম্বরের মধ্যে করপোরেট গ্রাহকের তথ্য হালনাগাদ করা না হলে এসব সংযোগ স্থায়ীভাবে নিষ্ক্রিয় করার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এই কাজে মোবাইল অপারেটরদের সহায়তা করার জন্য সব করপোরেট প্রতিষ্ঠানকে অনুরোধও জানিয়েছে বিটিআরসি।