৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে উত্তরা ফিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি উত্তরা ফিন্যান্স শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। উত্তরা ফিন্যান্সের পক্ষ থেকে আজ সোমবার এ ঘোষণা দেওয়া হয়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১২ মার্চ।

এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে উত্তরা ফিন্যান্সের মুনাফা বেড়েছে। তবে শেয়ারপ্রতি আয় বা ইপিএস সামান্য কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কর পরবর্তী মুনাফা হয়েছে ৮৫ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৪ কোটি টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ৮১ কোটি টাকা।

মুনাফা বাড়লেও ইপিএস সামান্য কমেছে উত্তরা ফিন্যান্সের। বছর শেষে প্রতিষ্ঠানের মুনাফা হয়েছে ৭ টাকা ৪৯ পয়সা, যা আগের বছরের চেয়ে ৩৯ পয়সা কম। আগের বছর এই সময়ে মুনাফা হয়েছিল সাত টাকা ৮৮ পয়সা।
আজ লেনদেনের এক ঘণ্টা শেষে উত্তরা ফিন্যান্সের শেয়ারের দাম ৬ দশমিক ৭৮ শতাংশ বা ৬ টাকা কমে লেনদেন চলে ৮২ টাকা ৫০ পয়সায়।