৩০ শতাংশ লভ্যাংশ দেবে গ্রীন ডেলটা ইনস্যুরেন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রীন ডেলটা ইনস্যুরেন্স ২০১৩ সালের শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে বোনাস শেয়ার ১৫ শতাংশ ও ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে।
রাজধানীর একটি কনভেনশন সেন্টারে গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান এ কিউ এম নুরুল আবসার সভাপতিত্ব করেন। এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।