প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ও ১২.৫০ শতাংশ হারে বোনাস শেয়ার অনুমোদন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৪৯তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী, কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক এম সেকেন্দার আলী এবং পরিচালক (অর্থ ও হিসাব) মো. কবির রেজা। বিজ্ঞপ্তি।