প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালে বাংলাদেশ প্রায় ৩০০ টন আম রপ্তানি করেছে। বিশ্বে আম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রতিবছর দেশে প্রায় ১০ লাখ টন আম উৎপাদিত হয়। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইউএসএআইডি অ্যাগ্রিকালচার ভ্যালু চেইন প্রজেক্ট (ডিএআই) যৌথভাবে আয়োজিত ‘রাসায়নিকমুক্ত আমের উৎপাদন ও বাজার সম্প্রসারণ’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। গতকাল রোববার ডিসিসিআই অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। এতে ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান ও সাবেক সহসভাপতি মো. শোয়েব চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন খানসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি