৩০০ নারীকে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাকশিল্পের জন্য ৩০০ জন নারীকে হাতেকলমে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)। বিশ্বব্যাংকের অর্থায়নে বেপজা এই নারীদের তিন মাসের প্রশিক্ষণ দিয়েছে। সাভারের গণকবাড়ীতে গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। আরও ছিলেন বেপজার মহাব্যবস্থাপক মো. আবদুল সোবাহান, শ্রমসচিব মিকাইল শিপার, অতিরিক্ত সচিব মিয়া আবদুল্লাহ মামুন, প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান।
বিজ্ঞপ্তি