৩১ জানুয়ারির মধ্যে সব বিও হালনাগাদ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ জানুয়ারির মধ্যে শেয়ারবাজারের সব বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ দিয়েছে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও পদ্ধতি পরিবর্তনের জন্য সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্যভান্ডার বা ডাটাবেজ হালনাগাদ করা দরকার। এ কারণে বিনিয়োগকারীদের তাদের নিজ নিজ ডিপির (ডিপজিটরি পার্টিসিপেন্ট) মাধ্যমে ৩১ জানুয়ারির মধ্যে বিও হিসাবের সব তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি বিএসইসি আইপিও আবেদন পদ্ধতি সহজিকরণের উদ্যোগ নিয়েছে। তাতে আইপিও আবেদনের ক্ষেত্রে বিও হিসাবকে কাজে লাগিয়ে প্রক্রিয়াগত সময় কমিয়ে আনার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।